হায়রে বিচ্ছেদে মরি মরি

হায়রে বিচ্ছেদে মরি মরি, অকালেতে বাবা মোরে চলে গেলা ছাড়ি।। (প্রাণের বাবা গো) আমি তো অবলা বালা আমার পানে না চাহিলা, সর্ব অঙ্গ হইল কালা প্রাণের মাইজভাণ্ডারী।। (প্রাণের বাবা গো) তোমারে হারা হয়ে, তন মন সব দহে, ইচ্ছা হয় সাগর জলে দিয়ে মরি।। (প্রাণের বাবা গো) যাবে যদি ছিল মনে এতই করিলা কেনে। বৃথা কেনে […]

হায়রে বিচ্ছেদে মরি মরি,
অকালেতে বাবা মোরে চলে গেলা ছাড়ি।।

(প্রাণের বাবা গো)
আমি তো অবলা বালা
আমার পানে না চাহিলা,
সর্ব অঙ্গ হইল কালা প্রাণের মাইজভাণ্ডারী।।

(প্রাণের বাবা গো)
তোমারে হারা হয়ে,
তন মন সব দহে,
ইচ্ছা হয় সাগর জলে দিয়ে মরি।।

(প্রাণের বাবা গো)
যাবে যদি ছিল মনে
এতই করিলা কেনে।
বৃথা কেনে প্রেম করিয়ে ফেলে গেলা মারি।।

(প্রাণের বাবা গো)
সর্ব হারা সফি তোমার
কাঁদিছে হয়ে বেকরার,
দয়া কর বাবা আমার, দুই চরণ ধরি।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী