লাগ পাবি না অনেক দূরে

লাগ পাবি না অনেক দূরে- বিবেক বুদ্ধি হারা হয়ে, হাত বাড়াইয়ে ডাকিস কারে। যার জন্যে তোর ডাকাডাকি, তার সনে তোর মাখামাখি, খুলে দেখ তুই জ্ঞানের আঁখি, বাকীর ঘরে ওসুল পড়ে। যে ভাবে তুই ভাবিস তারে, সে ভাবেই সে খেলতে পারে, নিকটে কি অতি দূরে, হৃদি মাঝে অন্তঃপুরে। উচ্চ স্বরে গলাবাজি, কিছু নয় সে ধান্দাবাজী, সহজ […]

লাগ পাবি না অনেক দূরে-
বিবেক বুদ্ধি হারা হয়ে, হাত বাড়াইয়ে ডাকিস কারে।

যার জন্যে তোর ডাকাডাকি, তার সনে তোর মাখামাখি,
খুলে দেখ তুই জ্ঞানের আঁখি, বাকীর ঘরে ওসুল পড়ে।

যে ভাবে তুই ভাবিস তারে, সে ভাবেই সে খেলতে পারে,
নিকটে কি অতি দূরে, হৃদি মাঝে অন্তঃপুরে।

উচ্চ স্বরে গলাবাজি, কিছু নয় সে ধান্দাবাজী,
সহজ ডাকে হয় সে রাজি, যে তাহারে ডাকতে পারে।

সহজং কেবলং কর্ম, নিষ্কাম পরম ধর্ম,
না বুঝে নিগূঢ় মর্ম, মনোমোহনের মন ঘুরে।

জীবত্ব না হলে রোধ, হবে নারে আত্মবোধ,
আপনি আপন লও প্রবোধ, তা বই কিছু হবে নারে।

লেখক: মনমোহন দত্ত