মাওলার নামটি কাওলা কৈরা

মাওলার নামটি কাওলা কৈরা সঙ্গে রাখ সাবধানে, কখন জানি অগ্নি কোরক দেয়রে আইশা মাজনে।। সুদ আসলে হৈল বাকী, আদায় উশল নাহি দেখি, দুই জনে সঙ্গে থাকি, সাক্ষী দেয়রে সামনে।। পাঁচ শরিকের ঘর বাড়ি, নিলাম হবে তাড়াতাড়ি, হাতে নাই টাকা কড়ি, মামলা করি কেমনে।। তারিখের আগে গিয়া, ফিকির কর মাল্লত লৈয়া, বৈসা রৈলি শমন পাইয়া, মন্ত্রি […]

মাওলার নামটি কাওলা কৈরা সঙ্গে রাখ সাবধানে,
কখন জানি অগ্নি কোরক দেয়রে আইশা মাজনে।।

সুদ আসলে হৈল বাকী, আদায় উশল নাহি দেখি,
দুই জনে সঙ্গে থাকি, সাক্ষী দেয়রে সামনে।।

পাঁচ শরিকের ঘর বাড়ি, নিলাম হবে তাড়াতাড়ি,
হাতে নাই টাকা কড়ি, মামলা করি কেমনে।।

তারিখের আগে গিয়া, ফিকির কর মাল্লত লৈয়া,
বৈসা রৈলি শমন পাইয়া, মন্ত্রি বুঝি শয়তানে।।

উকিলের মন্ত্রণা লৈয়া, জফ্ দিলিনা হাজির হৈয়া,
কত গেল মুক্ত হৈয়া ল-আইনের বিধানে।।

বায়না ছাড়া উকিল যায়না, বিচার পতি ফিরে চায়না,
ডিগ্রির দেনায় জান বাচেনা, ফাঁড়া তেনা পিন্দনে।।

চোরে নিল সোনার গয়না, মহাজনে কিস্তি নেয়না।
দেনার জাবিন কেহ হয়না, উকিল মোখতার বিহনে।।

আবদুল্লায় কাওলার বলে, আছে শমন বেদখলে,
উকিল স্বপক্ষে হৈলে, ভয় নাই দোজাহানে।।

লেখক: আব্দুল্লাহ বাঞ্ছারামপুরী