নাইবা হল মিলন যদি কি লাভ

নাইবা হল মিলন যদি কি লাভ এ জীবন রেখে। নয়ন রেখে কি লাভ যদি তোমায় না দেখে।। কানে যদি মধুর বাণী, নাহি শুনে দিন রজনী। নাকে যদি খুশবু না পায় রেখেছ অঙ্গে মেখে।। হাতে যদি না পায় ধরা, চরণ তোমার প্রাণ পিয়ারা। প্রাণ যদি না কর শান্ত কদম বুকেতে রেখে।। ভাটার টানে চলছে ভেসে, জীবন […]

নাইবা হল মিলন যদি কি লাভ এ জীবন রেখে।
নয়ন রেখে কি লাভ যদি তোমায় না দেখে।।

কানে যদি মধুর বাণী, নাহি শুনে দিন রজনী।
নাকে যদি খুশবু না পায় রেখেছ অঙ্গে মেখে।।

হাতে যদি না পায় ধরা, চরণ তোমার প্রাণ পিয়ারা।
প্রাণ যদি না কর শান্ত কদম বুকেতে রেখে।।

ভাটার টানে চলছে ভেসে, জীবন অন্ত রবির দেশে।
মিলন দানে ধন্য কর এক করগো দুই থেকে।।

ভাণ্ডারের অধিপতি, শোন সফির এই মিনতি।
আমাকে তোমার কর দাও গো নূরী রং মেখে।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী