দয়া করে দাও দরশন রে ভাণ্ডারী ধন।।
বাবা তোমার অদর্শনে কাঁদি আমি রাত্র দিনে।
দেখা দিয়ে জুড়াও এ’জীবন, রে ভাণ্ডারী ধন।।
দীনদাসে দিয়ে দেখা, বুকে দিয়ে পদ রেখা।
নিভিয়ে দাও বিচ্ছেদ হুতাশন, রে ভাণ্ডারী ধন।।
প্রেম রাজ্যের রাজা তুমি, তোমার কাছে কিসের কমি।
শান্ত কর দিয়ে প্রেম ধন, ত্বরাও মোরে দিয়ে শ্রীচরণ।।
ওগো বাবা জগত স্বামী, দীন হীন ভিখারী আমি।
ভিক্ষা দিয়ে শান্ত কর মন।।
দীন হীন সফি বলে, সকাতরে চরণ তলে।
তুমি বিনে কেহ নাই আপন, রে ভাণ্ডারী ধন।।