কি করে তুলনা হয় বাবাধন ইউছুফের মাঝে।
এক নজরে বাবাধনের কত ইউছুফ হয়ে গেছে।।
বাবা আমার রূপের খনি যার রূপেতে রূপ পায় মণি,
যার রূপের সাক্ষ্য নিয়ে চন্দ্র সূর্য্য হাসিতেছে।।
যার একটুখানি রূপ দেখিয়া মুছা গেল বেখোদ হয়ে,
কোহেতুর তা সইতে নারে জ্বলে খাক হয়ে গেছে।।
সফি যেই রূপের আশায় চেয়ে আছে চাতক প্রায়,
কত জন এক কণা পেয়ে জীবন ধন্য করে গেছে।।