ওরে বেকুফ মন চিনলি নারে আল্লাহ

ওরে বেকুফ মন! চিনলি নারে আল্লাহ কেমন ধন। যার হুকুমে সৃষ্টি, স্থিতি, প্রলয়, সৃজন ও পালন।। যার এক কুনের বলে, সৃষ্টি হল ত্রিসংসার, মানব, দানব, হুর, পরী, গেলমান, পশু, জন্তু আর। যাহার হুকুম হবে এ সকল ধ্বংসের কারণ।। ফেরেস্তারা মেতে আছে যাহার বন্দেগী নিয়ে, বেকুফ তো চিনলনা তারে, আসরাফুল মাখলুক হয়ে। হুর পরী সব আনন্দেতে […]

ওরে বেকুফ মন! চিনলি নারে আল্লাহ কেমন ধন।
যার হুকুমে সৃষ্টি, স্থিতি, প্রলয়, সৃজন ও পালন।।

যার এক কুনের বলে, সৃষ্টি হল ত্রিসংসার,
মানব, দানব, হুর, পরী, গেলমান, পশু, জন্তু আর।
যাহার হুকুম হবে এ সকল ধ্বংসের কারণ।।

ফেরেস্তারা মেতে আছে যাহার বন্দেগী নিয়ে,
বেকুফ তো চিনলনা তারে, আসরাফুল মাখলুক হয়ে।
হুর পরী সব আনন্দেতে করে যার জয় গান।।

জিব্রাইল, আজরাইল আর ইস্রাফিল, মিকাইল,
হুকুম এন্তেজারে আছে কাঁপে সদা তাদের দিল।
যাঁহার একটু দয়ার আশে, নবীরা করে ক্রন্দন।।

যাঁহার প্রেমের লীলা জুড়ে আছে ত্রিসংসার,
দিন সফি শক্তি হারা তাঁহার পরিচয় দিবার।
বৃথা তাঁরে পাবার আশে কেন কাঁদে পাগল মন।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী