এক হয়ে মোরা গাইব আজি

এক হয়ে মোরা গাইব আজি একতার জয়গান। জমিয়তে রহমানিয়া মাইজভাণ্ডারীয়ার উড়ায়ে নিশান। গাউসুল আযম মাইজভাণ্ডারীর নূরী চরণ তলে, ইসলামের মূল তৌহিদ যারা পেলেন প্রেমের বলে। এক হয়ে সব বিশ্বের বুকে সত্যের সেই ফরমান, বুঝাতে হবে, জানাতে হবে, এই সেই মহাদান। অন্যায় ভাবে যে সব মূর্খ ইসলামের দুশমন, আল্লাহর যত আশেকগণে মারিত গড়দান। তারা যে সত্য […]

এক হয়ে মোরা গাইব আজি একতার জয়গান।
জমিয়তে রহমানিয়া মাইজভাণ্ডারীয়ার উড়ায়ে নিশান।

গাউসুল আযম মাইজভাণ্ডারীর নূরী চরণ তলে,
ইসলামের মূল তৌহিদ যারা পেলেন প্রেমের বলে।

এক হয়ে সব বিশ্বের বুকে সত্যের সেই ফরমান,
বুঝাতে হবে, জানাতে হবে, এই সেই মহাদান।

অন্যায় ভাবে যে সব মূর্খ ইসলামের দুশমন,
আল্লাহর যত আশেকগণে মারিত গড়দান।

তারা যে সত্য মুসলিম তারা মানুষ মহিয়ান,
দেখাতে হবে সত্যই তারা আল্লাহর অবদান।

তবুও যদি মোনকের দল আল্লাহর আশেকগণে,
জুলুম করে বাঁধা করে আল্লার গুণ গানে।

প্রতিকার করব এক হয়ে মোরা হওরে সাবধান,
মানুষের বেশে পশু তারা মূর্খ বেঈমান।

মিল্লাত চাই মিল্লাত চাই বাঁচতে যদি হয়,
সত্যিকারের আশেক বলে দাও যদি পরিচয়।

গাউসুল আযম মাইজভাণ্ডারীর পুত স্মৃতি খান,
বুকেতে নিয়ে এগিয়ে চল এস্কের মুসলমান।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী