সালাতু সালাম গো আমার,
কইও নবীর রওজায়,
তোমরা যদি যাও গো মদিনায়।
মদিনা শরীফের মাটি
আমার চোখে, মুখে, বুকে মাখিও
এমন পবিত্র মাটি আমার নবীর রওজায়।।
মদিনা শরীফের মাঝে
স্বর্ণের একটি মিম্বর আছে,
সেই মিম্বরে খুতবা দিতেন দয়াল নবী মুস্তফা।।
মদিনা শরীফের মাঝে
স্বর্ণের একটি আসন আছে,
সে আসনে শুয়ে আছেন দয়াল নবী মুস্তফা।।
সুদূর বাংলাতে বসি
কান্দিতেছি দিবানিশি,
ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা।।
উড়িয়া যাওরে ময়না পাখি,
কইও আমার সালামখানি,
অধমেরে কইরা পাগল শুইয়া আছেন মদিনায়।।