গাউছুল আজম মাইজভাণ্ডারী নছবী আল হাছানী।
রাতুল কদম শরীফ পেলে যায় দাসের পেরেশানী।।
গোলামুর রহমান নামে উদয় হলেন ধরাধামে।
আয়েশ আজমত ত্যাগ করিয়া হইলেন জঙ্গলবাসীনি।।
সারা জীবন না ঘুমায়ে দিলেন জিন্দেগী কাটায়ে।
বার বৎসর সাগর পাহাড় ভ্রমিয়া কাটান তিনি।।
চল্লিশ বৎসর বয়স ধরে কাটাইলেন এমনি করে।
আহার নিদ্রা ত্যাগ করিয়া বাকা-বিল্লাহ পান তিনি।।
একমুঠ খানা সারা দিনে কখনো বা দুই চার দিনে।
চা এর পানি কবুল করে কাটাইলেন জিন্দেগানী।।
প্রেম ধারা ঢেলে করে ভক্ত জনের মন হরে।
শরাবন তহুরা দিয়ে দিলেন ফয়েজ এরফানী।।
এক আসনে এক বসনে অপরূপ নূরীশানে।
দেখে তোমায় ভক্ত জনে হলে প্রাণ উদাসীনী।।
নজরে নূরী দান করিয়ে ফয়েজ এরফানী দিয়ে।
কুতুব আবদাল খলিফা রেখে গেলেন নিশানী।।
শাহজাদায়ে গাউছুল আজম সফি ডাকে দমে দম।
শরহে ছদর দান করিয়ে দাও ছিফতে রহমানী।।