বাসি, আর তো কারো নাম জানিনা,
আমিরুজ্জমাঁ একজন বিনে,
আর তো কারো নাম জানিনা॥
আসলে মদিনা বাসী
দেখা দিল আমির ভাণ্ডার আসি ॥
বাংলারে তরাইতে আইল
বাংলার লোকে ঠের না পাইল ॥
কালা রে বানাই গলার মালা
যাইবার বেলায় সঙ্গী ওয়ালা ॥
আমার বাবা খাটি সোনা
পুরাইবে মনের বাসনা ॥
নাকের বেসর বানাইবো
হরদমে তোর নাম জপিব ॥
হাতের বালা বানাইবো
হাতে দিয়া ঝুলাইবো ॥
গজমতির হার বানাইবো
সিনারো উপরে রাখব ॥
রুকবুল আলী খেলা খাইল
এই তো খেলা শুরু হইল ॥