প্রেম জ্বালা সহজ বলি, বলে যেই জন।
খোদার কছম প্রেম সে জানেনা কখন।।
মীন মাংস এক দাহনে ভৈক্ষয়ে মানবগণে।
দমে লাখবার আমি হইতেছি দাহন।।
প্রেম যদি সহজ হইত, যে সে প্রেম করি লইত।
দুই জনে না হইত ঝগড়া কখন।।
ভবে দুই না রহিত সবে এক হইয়ে যেত।
যে হেন ছালাম দেখ আর মাওলা ধন।।