প্রাণের বাবারে আজি সাজিয়ে দেবো

প্রাণের বাবারে আজি সাজিয়ে দেবো ফুলে ফুলে। গোলাপ বেলীর মালা গাঁথি, পরিয়ে দেবো বাবার গলে।। গন্ধে আমোদিত হয়ে অলিকুল আসবে ধেয়ে। পান করিয়ে প্রেমের মধু, আনন্দেতে যাবে চলে।। ফুলের বিছানা করে বসাব প্রাণের বাবারে। আনন্দেতে নেচে গেয়ে ডালি দেবো চরণ তলে।। ফুল রাজ বাবা আমার যার রূপেতে ফুলের বাহার। ফুলের রাজে ফুলের মাঝে, দেখব মোরা […]

প্রাণের বাবারে আজি সাজিয়ে দেবো ফুলে ফুলে।
গোলাপ বেলীর মালা গাঁথি, পরিয়ে দেবো বাবার গলে।।

গন্ধে আমোদিত হয়ে অলিকুল আসবে ধেয়ে।
পান করিয়ে প্রেমের মধু, আনন্দেতে যাবে চলে।।

ফুলের বিছানা করে বসাব প্রাণের বাবারে।
আনন্দেতে নেচে গেয়ে ডালি দেবো চরণ তলে।।

ফুল রাজ বাবা আমার যার রূপেতে ফুলের বাহার।
ফুলের রাজে ফুলের মাঝে, দেখব মোরা কৌতুহলে।।

দেখে রূপ ভুবন মোহন বিভোর সব প্রেমিক মন।
গুন গুন রবে গায় অলী, নাচে সফি তালে তালে।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী