বাজাও-মোহন মুরারী, মাওলা মাইজভাণ্ডারী
তুহারী চরণ ভজি হে।
জীওন মরণে, তুহারী চরণে
নমি নমি প্রিয়ে নমি হে।।
আও-মন মনোহর শ্যাম কিশোর,
ভাণ্ডার বৃন্দাবন মে।।
বংশীর সুররে পাগল গোপী ছব,
আও আও বনমালী হে।।
কভি গোয়াল হুয়ে ধেনু চরায়ে,
বংশী বাজাওবে বনমে।।
ফেরওহ আয়ে ভাণ্ডারে,
প্রেম কি খেলা খেলি হে।।