পীরের পদে কান্দরে মন

পীরের পদে কান্দরে মন নামটি আগে কর সার, নামের গোড়ায় মূল মহাজন বসিয়াছে মাইজভাণ্ডার। নামের রাস্তায় চল ভাই, নবিজির মোকামে যাই, যোগ মিশাইয়া দেখা কর মক্কাতে আল্লার ভাণ্ডার। মায়া বুদু কান্তারাহু, কোরাণে কয় আল্লাহু, দেখিয়া চিনিয়া ভজ হুকুম আছে খোদা মাওলার। নেহার কর পীর মূরতি, দেখবি যদি রূপ সারথি, কৌলল হাদিছে নবি বলিয়াছে বারে বার। […]

পীরের পদে কান্দরে মন নামটি আগে কর সার,
নামের গোড়ায় মূল মহাজন বসিয়াছে মাইজভাণ্ডার।

নামের রাস্তায় চল ভাই, নবিজির মোকামে যাই,
যোগ মিশাইয়া দেখা কর মক্কাতে আল্লার ভাণ্ডার।

মায়া বুদু কান্তারাহু, কোরাণে কয় আল্লাহু,
দেখিয়া চিনিয়া ভজ হুকুম আছে খোদা মাওলার।

নেহার কর পীর মূরতি, দেখবি যদি রূপ সারথি,
কৌলল হাদিছে নবি বলিয়াছে বারে বার।

তফাক্কারণ কোরাণে, বলিয়াছে ছোবহানে,
দুইরূপে একরূপ মিশাইলে তিনেতে হবে দিদার।

যা কর মন সকাল বেলা, ভবের মেলা পুতুল খেলা,
রবে না আর কোন জ্বালা আবদুল্লায় কয় ভক্তি সার।

লেখক: আব্দুল্লাহ বাঞ্ছারামপুরী