পীরের চরণ অমূল্য ধন

পীরের চরণ অমূল্য ধন সাধন কর মন, যতন করিলে মিলে পরম রতন।। নামে প্রেমে যে মজেছে, সেও পারি সাইরা গেছে, বিনা নামে দম ছুটিলে নিষ্ফল জীবন।। ফয়েজ হাছিল যাহার আছে, মজরে মন তাঁহার কাছে, দেহ তোর ফেরবে তবে হুশ কর মুমিন।। গুরুজির এ বাজারে, কত কত পাপী সারে, আমি কানা পড়ছি ফেরে চৌদিকে শমন।। দিল […]

পীরের চরণ অমূল্য ধন সাধন কর মন,
যতন করিলে মিলে পরম রতন।।

নামে প্রেমে যে মজেছে, সেও পারি সাইরা গেছে,
বিনা নামে দম ছুটিলে নিষ্ফল জীবন।।

ফয়েজ হাছিল যাহার আছে, মজরে মন তাঁহার কাছে,
দেহ তোর ফেরবে তবে হুশ কর মুমিন।।

গুরুজির এ বাজারে, কত কত পাপী সারে,
আমি কানা পড়ছি ফেরে চৌদিকে শমন।।

দিল দরিয়ার বিষম পারি, গাউস বাবার চরণ তরী,
বান্ধরে মন ভক্তি ভরি জীবের নাই মরণ।।

মাইজভাণ্ডার গাউস বাবা, আবদুল্লার পীর কাবা,
সেই চরণে কৈরে তৌবা ভাবি গুরু ধন।।

লেখক: আব্দুল্লাহ বাঞ্ছারামপুরী