দাসের কি আনন্দ প্রাণ

দাসের কি আনন্দ প্রাণ, দাসের কি আনন্দ প্রাণ। নিত্তি রসে অভিলাষে করে তারা গান।। আসিল ভাণ্ডারী বাবা, দেখরে মদিনা কাবা। এই সজিদা নয় সামান্য হজ্বের সমান।। এলাহি হাবীব জান, দুইয়ে মিশে মাওলাধন। দেখ দেখ নিরাঞ্জন পাক সোবহান।। রোজা নামাজ ইসলাম, বুঝেছ কি আসল কাম? শরিয়ত বুঝনা তাই, দেখ হাকিকতের শান।। নাই তাতে জমের ডর, কামেল […]

দাসের কি আনন্দ প্রাণ, দাসের কি আনন্দ প্রাণ।
নিত্তি রসে অভিলাষে করে তারা গান।।

আসিল ভাণ্ডারী বাবা,
দেখরে মদিনা কাবা।
এই সজিদা নয় সামান্য হজ্বের সমান।।

এলাহি হাবীব জান,
দুইয়ে মিশে মাওলাধন।
দেখ দেখ নিরাঞ্জন পাক সোবহান।।

রোজা নামাজ ইসলাম,
বুঝেছ কি আসল কাম?
শরিয়ত বুঝনা তাই, দেখ হাকিকতের শান।।

নাই তাতে জমের ডর,
কামেল মুর্শিদকে জলদী ধর।
প্রাণ নিবে নিজ হাতে,
কবরেতে দিব দেখা হযরত সুলতান।।

দমে দমে জপন করি,
গাউসুল আযম মাইজভাণ্ডারী।
দুনিয়ার ধন চাইনা আমি, ভাবেতে রই পরি।

আহা সখা বাবা তুমি,
ছাড়তে জানিনা আমি।
মালেকের ফরিয়াদ শুন, কর চরণ দান।।

লেখক: আবদুল মালেক শাহ কাঞ্চনপুরী