খোদে খোদা আল্লা রাধা দোস্ত মুহাম্মদ।
অজুদে মজুদ সাঁই, দমে কেয়ামত।।
কোরাণে কয় নামাজ রোজা,
বেহেস্তে যাওয়ার রাস্তা সোজা,
হজরতে কয় লামাও বোঝা করে খেজমত।।
শরিয়তে করে সন্ধি,
তরিকতে বুঝো ফন্দি,
হাকিকতে ইমান বান্ধি, কর এবাদত।।
আদমি আদমের জাত,
হরদমে কর ইয়াদ,
লাশরিক লামৌজুদ আল্লা, ফতে মারফত।।
মনোমোহন পেরেশান,
খুঁজে হিন্দু মুসলমান,
করিম কৃষ্ণ, রহিম রাম, শিব হজরত।।
বিসমিল্লাতে বিষ্ণু হয়,
কির্দগারে দয়াময়,
ফাতেমা করিম কালী, আলেক হুম তৎসৎ।।
ইয়াহু পরম হংস,
সত্যের নাই কোন ধ্বংস,
আব পানি, জলের বংশ, একে হরেক মত।।