কতই করিলাম তোমার মনের মত

কতই করিলাম তোমার মনের মত হলেম না। কতই ডাকিলাম বাবা তবু তুমি এলেনা।। কত নিশি জেগে রলেম, দিনেতে ভুখা মরিলেম। শান, মান সব ত্যাজিলাম তোমার দয়া হলনা।। কতদিন আবেগ ভরে, আঁখি জলে ডেকে তোরে। সোনার শরীর হল কালা প্রাণে মায়া হলনা।। সর্বহারা হলাম সখা, তবু নাহি তোমার দেখা। এ সফিকে আর কতদিন কাঁদাবে গো বল […]

কতই করিলাম তোমার মনের মত হলেম না।
কতই ডাকিলাম বাবা তবু তুমি এলেনা।।

কত নিশি জেগে রলেম, দিনেতে ভুখা মরিলেম।
শান, মান সব ত্যাজিলাম তোমার দয়া হলনা।।

কতদিন আবেগ ভরে, আঁখি জলে ডেকে তোরে।
সোনার শরীর হল কালা প্রাণে মায়া হলনা।।

সর্বহারা হলাম সখা, তবু নাহি তোমার দেখা।
এ সফিকে আর কতদিন কাঁদাবে গো বল না।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী