কত আর খেলিবে বাবা এই খেলার কি শেষ হবেনা।
চাওনা এবে দাসগণে চরণ ধূলা দান করনা।।
তোমার বিচ্ছেদে পড়ি কাঁদে সব নর-নারী।
আসো ওগো প্রাণনিধি আসো ওগো প্রাণের সোনা।।
এসো ওগো প্রাণ পাখি হৃদয় পিঞ্জরে রাখি।
তুমি বিনে সবই ফাঁকি এমনিতে আর দিন কাটেনা।।
এবে একটু দয়া করে আসো বাবা হৃদ মন্দিরে।
জীবন জনম ধন্য করে হেসে উঠুক বিশ্ব জনা।।
তোমার প্রেমিক সফি কাঁদে পড়ে তোমার প্রেম ফাঁদে।
এই মিনতি পাক চরণে প্রেম রতন দান করনা।।