আমি বাঙ্গালে কি বলিব

আমি বাঙ্গালে কি বলিব অধম কাঙ্গালে, ভাণ্ডারীর গুণগান শুনতে ইচ্ছা সকলে।। দাউদ কান্দির পশ্চিম ধারে টেক পাড়া নদীর কুলে, ভক্তের নাম কুন্নছ মোল্লা জিকির করে নিরলে। ভাণ্ডার ভক্ত সখিনা বিবি উদাস প্রেমে নয়ন জলে।। জমরদ্দি নোওয়াব আলী কাজম আলী এক মিলে, বসত করে কালীকাপুর থাকিয়া ফকির হালে, খোদার ভাবে করে হালকা জ্বলিয়া প্রেমানলে।। মফিজদ্দি হামিদ […]

আমি বাঙ্গালে কি বলিব অধম কাঙ্গালে,
ভাণ্ডারীর গুণগান শুনতে ইচ্ছা সকলে।।

দাউদ কান্দির পশ্চিম ধারে টেক পাড়া নদীর কুলে,
ভক্তের নাম কুন্নছ মোল্লা জিকির করে নিরলে।
ভাণ্ডার ভক্ত সখিনা বিবি উদাস প্রেমে নয়ন জলে।।

জমরদ্দি নোওয়াব আলী কাজম আলী এক মিলে,
বসত করে কালীকাপুর থাকিয়া ফকির হালে,
খোদার ভাবে করে হালকা জ্বলিয়া প্রেমানলে।।

মফিজদ্দি হামিদ ভক্ত হোগলা কান্দি অঞ্চলে,
আয়েব আলী ছমরদ্দি সঙ্গে আইসা যোগ দিলে।
ঢাকা জিলার পশ্চিম সীমা ইটা ভাড়া গ্রাম বলে।।

কুদরূতউল্লা কালাচান্দ ভাণ্ডারীর কাঙ্গাল ছেলে,
কুপথে সংগ্রামে গিয়া বিনাশ হৈল লাভে মূলে।
অপরাধ মুক্তি দানে লও বাবা কোলে তুইলে।।

শ্রীহট্টের হাছন চৌধুরী বান্যা চঙ্গের সামিলে,
বসত বাড়ি পশ্চিম ভাগ দোয়া করবেন সকলে।
তাঁহার সাহায্যগু ণে গজল ছাপায় আবদুলে।।

লেখক: আব্দুল্লাহ বাঞ্ছারামপুরী