পিরীতি আনল প্রায়, পিরীতি আনল প্রায়।
যেই ভাণ্ডে রাখে তারে সেই ভাণ্ড জ্বালায়।।
প্রেমে এক মহাগুণ জ্বালাই করয়ে খুন।
সংসারে মানবে কভু দেখা নাহি পায়।।
এমন উত্তেজে জ্বলে শান্ত নহে ঝাম্প দিলে।
প্রিয়ের মিলনে মাত্র কিঞ্চিত জুড়ায়।।
ওহে সুলতান ধন এই দাস ছালামের মন।
শান্ত কর ওহে প্রাণ আপনা কৃপায়।।