আমার প্রাণ হরে যায়

আমার প্রাণ হরে যায় আমার দিল হরে যায়।মাইজভাণ্ডারী গুণ মণি মোহন বাঁশীর রায়। ভাণ্ডারী ফুলবাগে বসি গাউছ ধনে বাজায় বাঁশী ।বাঁশীর স্বরে মন পাখী দেহ ছাড়ি যায় ॥ কি গুণে মোর কালাচাঁন বাঁশীতে মারিল টান।অলির মন উদাসী হয়ে শূন্যে উড়ি যায় ॥ মধুর লোভে অলির মন, ভ্রমে আকাশ বন পবন ।কোথায় ছিল কমল ধন উদ্দেশী […]

আমার প্রাণ হরে যায় আমার দিল হরে যায়।
মাইজভাণ্ডারী গুণ মণি মোহন বাঁশীর রায়।

ভাণ্ডারী ফুলবাগে বসি গাউছ ধনে বাজায় বাঁশী ।
বাঁশীর স্বরে মন পাখী দেহ ছাড়ি যায় ॥

কি গুণে মোর কালাচাঁন বাঁশীতে মারিল টান।
অলির মন উদাসী হয়ে শূন্যে উড়ি যায় ॥

মধুর লোভে অলির মন, ভ্রমে আকাশ বন পবন ।
কোথায় ছিল কমল ধন উদ্দেশী না পায় ॥

ওহে দাস হাদীর মন ঐ দেখ তোর কমল ধন,
মাইজভাণ্ডারী ফুল বাগানে বাঁশরী বাজায় ॥

লেখক : আবদুল হাদী কাঞ্ছনপুরী

আমার প্রাণ হরে যায়

লেখকঃ964