
সৈয়দ মঈনুদ্দিন আমিরী একজন সুফি কবি ও গীতিকার, যিনি সুফি সংগীত ও আমিরভাণ্ডারী ধারার গানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর রচনায় আধ্যাত্মিকতা, ভক্তি ও মানবিক প্রেমের গভীর ছাপ পরিলক্ষিত হয়। তিনি বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত ঐতিহাসিক আমির ভাণ্ডার শরীফের আওলাদ হিসেবে ও পরিচিত।