না বুঝিয়া অন্ধ লোকে করে কত ঘোষণা,
কোথায় শরিয়ত এদের সেই খবর রাখেনা।।
না বুঝি ধর্ম কর্ম,
না জানে ইসলামের মর্ম।
আসলে শয়তানের মুরিদ, নাই ভাবনা।।
রূহু থাকি মুরদা ঘঠ,
ক্বলব তার কালীর মত।
অন্ধকারে দিন কাটে, সেই রূপ তারা পাইলনা।।
সেই লোকেরই যুক্তি ভারী,
আমি তাহা কইতে পারি।
দলে দলে বসি তারা, ওয়াজ করে মাওলানা।।
হইয়াছে শয়তানে ভাই,
সে খবরটা রাখে নাই।
যাইবার কালে ইমান ধন, কাড়ি নিব সেই জনা।।
হীন মালেক গোলাম তাঁর,
সত্যের খুলিলাম দ্বার।
দয়া করি ও ভাণ্ডারী তুলি লওনা।।