প্রেম বাজারে প্রেমের বাঁশি বাজে ভয়াংকার,
কান পাতিয়া শুনলে তোরা ঐ আজব শব্দ যার।।
ছলাতের সেই দরবার,
হইল এখন ভবের পাড়,
নামের গুণে যাবে লড়ি, শয়াল সংসার।।
প্রাণের মাওলা ধন,
জগতের প্রতি প্রাণ।
তান পদে কৃপা গুণে, যে হইল জান এই কারবার।।
নূতন রঙ্গ নূতন ছবি,
নূতন রূপ নূতন খুবী।
প্রেম ছলে আসি বন্ধু, সাজন করে বারে বার।।
সন্নিকট্য নাই দেরি,
চল সবে তাড়াতাড়ি,
সন্ধ্যা বেলা শেষ খেলা, নাচুত মাজার।।
সময় আছে শুন কথা,
মালেক বলে আসল কথা।
বাঁচতে চাইলে শীঘ্র চল, চল মাইজভাণ্ডার।।