মুরদা ক্বলব জিন্দা হয় ভাণ্ডারী চরণ।
তে কারণে ছজিদা করি নূরানী কদম।।
না শুন আলেমের মানা,
হইল তারা মূলে কানা।
ভাণ্ডারেতে মারফত দিল নিরঞ্জন।।
এখন তিনি রূপ বদলে,
মেহেদিকা নাম ছলে;
খুলিব নূতন দরবার, আখেরী রৌশন।।
সেখানের বড় খেলা,
মালেক কয় ডুবিয়াছে বেলা।
খুলিব নূরানী তালা, বাবা মাওলা ধন।।