প্রাণ ভোমরা নয়ন তারা

প্রাণ ভোমরা নয়ন তারা মাওলা মাইজভাণ্ডার। যুগে যুগে আইল ভবে পাপিগণ করিতে পার।। নাম বদলা রূপ বদলা, সদাই তাতে রঙ্গের খেলা। জগৎ হয় মাতুয়ালা একি তাই চমৎকার।। এবার রূপ রঙ্গ তারি, মেহেদী পাক নাম ধরি। বেলায়তের শান ভারি, মোজেজা অপার।। তরিবার সাধ যার, চল চল সেই দরবার। সে কদমের ধূলা বিনে নাইরে উদ্ধার।। সে বিনেতে […]

প্রাণ ভোমরা নয়ন তারা মাওলা মাইজভাণ্ডার।
যুগে যুগে আইল ভবে পাপিগণ করিতে পার।।

নাম বদলা রূপ বদলা,
সদাই তাতে রঙ্গের খেলা।
জগৎ হয় মাতুয়ালা একি তাই চমৎকার।।

এবার রূপ রঙ্গ তারি,
মেহেদী পাক নাম ধরি।
বেলায়তের শান ভারি, মোজেজা অপার।।

তরিবার সাধ যার,
চল চল সেই দরবার।
সে কদমের ধূলা বিনে নাইরে উদ্ধার।।

সে বিনেতে গতি নাই,
মালেক বলে পাক সাই।
কদম ধূলা পাইবো তান, ভাগ্যে আছে যার।।

লেখক: আবদুল মালেক শাহ কাঞ্চনপুরী