ঐ রওজার বলি কি বাহান

ঐ রওজার বলি কি বাহান,ঐ রওজার বলি কি বাহান, শাহী মদিনায় খেলা আরবের শান।। জান্নাতের হুরান তার, আনিয়াছে খাদেমদার। মানবগণে বসি কত, পড়ে যে কোরআন।। আশেক যত আছে যারা, খবর পাইল তারা। ছজিদা লাগাইয়া তারা, পাঠায় সালাম।। শরিয়তের লোক যারা, অন্ধ হইয়াছে তারা। নাহি জানে হাজিজত খোদার সন্ধান।। হযরত গাউসে মাইজভাণ্ডারী, এক নজরে চাওনা ফিরি। […]

ঐ রওজার বলি কি বাহান,ঐ রওজার বলি কি বাহান,
শাহী মদিনায় খেলা আরবের শান।।

জান্নাতের হুরান তার,
আনিয়াছে খাদেমদার।
মানবগণে বসি কত, পড়ে যে কোরআন।।

আশেক যত আছে যারা,
খবর পাইল তারা।
ছজিদা লাগাইয়া তারা, পাঠায় সালাম।।

শরিয়তের লোক যারা,
অন্ধ হইয়াছে তারা।
নাহি জানে হাজিজত খোদার সন্ধান।।

হযরত গাউসে মাইজভাণ্ডারী,
এক নজরে চাওনা ফিরি।
আসিলাম অধীন মালেক, তোমার গোলাম।।

আসিয়াছি কৃপার আশে,
দয়াল বাবা তোমার কাছে।
শিশু বলে লওনা তুলি, দাওনা ভিক্ষা দান।।

লেখক: আবদুল মালেক শাহ কাঞ্চনপুরী