ওপারে বসি কেন বাজালে বাঁশী

ওপারে বসি, কেন বাজালে বাঁশী, মধুর সুরে প্রাণ নিল হরিয়া রে।। করিয়া পাগল, আমার নিয়াছ সকল, রসে যৌবন টলমল যায়রে ভাসিয়া। নয়ন তারা, ও তোর কি মন হারা, সর্বহারা হইলাম তোর লাগিয়া রে।। যৌবন জোয়ার থাকিলে, বন্ধু তুমি আসিলে, আনন্দের মহলে থাকিতাম শুইয়া। প্রেম আলাপন, করি মধুর মিলন, পোড়া দেহ যাইত শীতল হইয়া রে।। নিশি […]

ওপারে বসি, কেন বাজালে বাঁশী,
মধুর সুরে প্রাণ নিল হরিয়া রে।।

করিয়া পাগল, আমার নিয়াছ সকল,
রসে যৌবন টলমল যায়রে ভাসিয়া।
নয়ন তারা, ও তোর কি মন হারা,
সর্বহারা হইলাম তোর লাগিয়া রে।।

যৌবন জোয়ার থাকিলে, বন্ধু তুমি আসিলে,
আনন্দের মহলে থাকিতাম শুইয়া।
প্রেম আলাপন, করি মধুর মিলন,
পোড়া দেহ যাইত শীতল হইয়া রে।।

নিশি গত হইলে, যৌবন ভাটা লাগিলে,
তুমি আসিলে যাবে ফিরিয়া।
যৌবনের জোয়ার, ফিরিবেনা আর,
ফুলের মধু যাবে ফুরাইয়া রে।।

অধীন আমিন একেলা, আর বেশি নাই বেলা,
দিনে দিনে গণার দিন যায় রে ফুরাইয়া।
আমার যেই দিন গিয়াছে, আর ফিরে কি আসে,
তরী ভাসে মাঝি হারা হইয়া রে।।

লেখক: আমিনুল হক ধর্মপুরী