দয়াল তুমি দাসের সাথে কেন কর বাহানা।
যাহা ইচ্ছা করতে পার আসলে তা করবেনা।।
তুমি যদি ইচ্ছা কর, কুতু৩ব বানাইতে পার।
দোজাহানে দয়া গুণে দিতে পার শাহানা।।
তোমার করুণা হলে, দীলের পর্দা যাবে খুলে।
আর্শ কুর্সি লৌহ কালাম সব হইব তার জানা।।
মাইজভাণ্ডারী বাবাজান, যার প্রতি হও দয়াবান।
পলকে তার ছায়ের হবে মক্কা আর মদিনা।।
দীন সফি ভাগ্য হারা, তোর ঘরে হয়েও মরা।
জন্ম অন্ধ হয়ে রইল দুঃখেতে প্রাণ বাঁচেনা।।