যেই নূরেতে জগৎ পয়দা

যেই নূরেতে জগৎ পয়দা, সেই নূর আমি চিনলাম কৈ? নূরে নূরে নূর মিলায়ে, নূরী খেলা খেললাম কৈ? আহাদ হতে আহাম্মদী, বানাইল আদম ছবি। মীমে খেলে মোহাম্মদী, নূর মোহাম্মদ রইল কৈ? নূরের রঙ্গে নূরি খেলা, খেলছে বসে মালিক মওলা। কে বুঝিবে তাহার লীলা, খেলে লুকাইয়া রই।। আলিফ জহুর মীম নগরে, লামে মাঝে যুক্ত করে। ঢেউ দিয়ে […]

যেই নূরেতে জগৎ পয়দা,
সেই নূর আমি চিনলাম কৈ?
নূরে নূরে নূর মিলায়ে,
নূরী খেলা খেললাম কৈ?

আহাদ হতে আহাম্মদী,
বানাইল আদম ছবি।
মীমে খেলে মোহাম্মদী,
নূর মোহাম্মদ রইল কৈ?

নূরের রঙ্গে নূরি খেলা,
খেলছে বসে মালিক মওলা।
কে বুঝিবে তাহার লীলা,
খেলে লুকাইয়া রই।।

আলিফ জহুর মীম নগরে,
লামে মাঝে যুক্ত করে।
ঢেউ দিয়ে যায় প্রেম সায়রে,
তুমি আমি প্রভেদ কৈ?

জালালি জামালি খেলা,
এক নূরেরই দুই লীলা।
মিশে খেলে মালিক আল্লাহ,
আমি তোমায় চিনলাম কৈ?

শরায় ধরা পাগল পাড়া,
অজুদে মজুদে লীলা।
সফি বলে চিনগা আগে,
কে খেলে তোর মাঝে রই।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী