সাজাইলেন মহিমা তরী মহা প্রভু

সাজাইলেন মহিমা তরী মহা প্রভু নিরঞ্জন। চার রঙ্গের মসল্লা দিয়ে করিলেন তরীর গঠন।। আব আতশ খাক বাতে, গড়িলেন আপন ছুরতে। আপনার জাত হতে দিলেন যেথায় মহাজন।। ছয় মোকামে বাতি ঘর দিলেন তাতে গুণধর। গুণ গুণ রবে গুণ টানিয়া চলে একি আজব শান।। মোকামে মাহমুদার ঘর বানাইলেন তার ভিতর। ভরিয়া নূরেরি ভরা দিলেন তাতে ছোবহান।। আল্লাহু […]

সাজাইলেন মহিমা তরী মহা প্রভু নিরঞ্জন।
চার রঙ্গের মসল্লা দিয়ে করিলেন তরীর গঠন।।

আব আতশ খাক বাতে, গড়িলেন আপন ছুরতে।
আপনার জাত হতে দিলেন যেথায় মহাজন।।

ছয় মোকামে বাতি ঘর দিলেন তাতে গুণধর।
গুণ গুণ রবে গুণ টানিয়া চলে একি আজব শান।।

মোকামে মাহমুদার ঘর বানাইলেন তার ভিতর।
ভরিয়া নূরেরি ভরা দিলেন তাতে ছোবহান।।

আল্লাহু আল্লাহু রবে নূরের লহরী ছুটে।
রূহুধন কামিনী সেথা ঘুমে আছে অচেতন।।

নূরে মোহাম্মদির বাতি মীম তাতে দিলেন গাঁথি।
যেই নূরেতে করিতেছে ছারে মখলুকাতে রওশন।।

দেখে তরীর গঠন আত্মহারা সফির মন।
সখা হলে মাইজভাণ্ডারী রইবেনা আর আবরণ।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী