সে কি আর কারে করে ভয়

সে কি আর কারে করে ভয়, সে কি আর কারে করে ভয়। যারে মম গাউস ধনে দপে নিরক্ষয়।। শত শত শত্রু দলে খড়গ লিয়ে সাজী আইলে। খর্গ (খড়গের) প্রহারে জল কভু না ডরায়।। প্রদীপ পতঙ্গ ডরে লুকে কভু এ সংসারে। যদি বলে কেহ কারে কে করে প্রত্যয়।। মানিকে কি আন্দ ডরে কেতাবে কি জাহেলেরে। বাদ্য […]

সে কি আর কারে করে ভয়, সে কি আর কারে করে ভয়।
যারে মম গাউস ধনে দপে নিরক্ষয়।।

শত শত শত্রু দলে খড়গ লিয়ে সাজী আইলে।
খর্গ (খড়গের) প্রহারে জল কভু না ডরায়।।

প্রদীপ পতঙ্গ ডরে লুকে কভু এ সংসারে।
যদি বলে কেহ কারে কে করে প্রত্যয়।।

মানিকে কি আন্দ ডরে কেতাবে কি জাহেলেরে।
বাদ্য কি বহরা ডরে কভু না বাজয়।।

ওহে ছালাম তোর মুখ প্রিয়ার বাঁশি ভেবে দেখ।
উচ্চঃস্বরে বাজতে থাক এসে যত ফুঁকায়।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী