পাপ না কৈল্যে অধীনে,
গফুর তোমার নাম রবে কেমনে।।
আমি না করিলে পাপ,
তুমি কারে করবে মাফ।
গফুরিয়ত নাম হন্তে মিটি যাব তখনে।।
আমি করি পাপ, তুমি কর মাফ।
তুমি খোদা আমি বান্দা জানিব সর্বজনে।।
ছালাম নইলে নাদান,
কেনে রবে নাম তোর রহিম রহমান।
রহমানিয়ত দেখাবেক কেনে কচুরি বিনে।।