সদা কেনে রহ বসি পাগল মন।
প্রাণ থাকিতে লওনা চিনি প্রিয়ে গাউস ধন।।
টুকু দৃষ্টি যার পরে সেকান্দরি আয়না তারে।
করিতে যেই জনে পারে, ভজ সেই চরণ।।
প্রভুর ভাণ্ডার কুঁজি, যেই জনার হস্তে পূঁজি।
তাহাকে করি রাজি, কর প্রাণপণ।।
মালেক ভাণ্ডার তানে, করিয়াছে নিরাঞ্জনে।
ভণ্ডারী নাম তে কারণে প্রকাশ ভুবন।।
রাখ মার প্রিয়া মোরে, ছাড়বনা এ সংসারে।
ধরি রব প্রাণই তোরে তিন এই ভুবন।।
ওহে রে ভাণ্ডারী ধন, এ দাস ছালাম হীন।
দিয়ে প্রেম আলিঙ্গন, রাখহে জীবন।।