দেখা দিয়ে প্রাণ প্রিয়ে

দেখা দিয়ে প্রাণ প্রিয়ে রাখরে জীবন। তোমা ভাবে জ্বালাইনু এই নব যৌবন।। বন্ধু তোমার প্রেমে মইজে, কুলমান দিনু তেইজে। স্ত্রী পুত্র সবে মুইজে, ভাবয়ে দোশমন।। ছিঃ ছিঃ করে ভুবিগণে, বন্ধু তোমারি কারণে। শান্ত কর প্রেম দানে ছালামে এখন।। লেখক: আবদুস সালাম ভূজপুরী

দেখা দিয়ে প্রাণ প্রিয়ে রাখরে জীবন।
তোমা ভাবে জ্বালাইনু এই নব যৌবন।।

বন্ধু তোমার প্রেমে মইজে, কুলমান দিনু তেইজে।
স্ত্রী পুত্র সবে মুইজে, ভাবয়ে দোশমন।।

ছিঃ ছিঃ করে ভুবিগণে, বন্ধু তোমারি কারণে।
শান্ত কর প্রেম দানে ছালামে এখন।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী