এসো মাওলা এসো মম হৃদেতে।
কলঙ্ক বাঞ্চা হার লিয়ে খাড়া আছি হাতেতে।।
বাঞ্চা এই দাসের মন, হইলে তব দরশন।
প্রেমহার বদলিয়ে দিমু গলেতে।।
আমি হই অলি জাতী, তুমি তো পুষ্প মালতী।
প্রেমে মিশি রব দুইজন মধু পানেতে।।
পিপীলিকা মধু যেন, তুমি আমি রব তেন।
নতু মিশে রব যেন মীন জলেতে।।
গন্ধ যেন পুষ্পে থাকে, দুগ্ধ ননী মত তোকে।
ছালামে বন্ধু মিশিয়ে রব মাওলা সনেতে।।