হায়রে পিরীতির জ্বালাতন

হায়রে পিরীতির জ্বালাতন, কৈ লুকাইল প্রাণ বন্ধে দেখাইয়া স্বপন।। না জাইন্যা পিরীতির খেলা, কেন গলে দিলাম মালা, কান্তে কান্তে আয়ু বেলা, হৈয়া যায় গোপন।। লাগাইয়া পিরীতের তালা, রং মহলে ঘুমাইলা, কার মন হৈরা নিলা, দেখাইয়া চরণ।। কলভক করিয়া কালা, অলঙ্কার নাহি দিলা, শোকে তাপে পাহাড় জঙ্গলা ভাঙ্গা হুতাশন।। লাগাইয়া পিরিতের আগুন, বন্ধু হৈলা নিদারুণ, কার […]

হায়রে পিরীতির জ্বালাতন,
কৈ লুকাইল প্রাণ বন্ধে দেখাইয়া স্বপন।।

না জাইন্যা পিরীতির খেলা, কেন গলে দিলাম মালা,
কান্তে কান্তে আয়ু বেলা, হৈয়া যায় গোপন।।

লাগাইয়া পিরীতের তালা, রং মহলে ঘুমাইলা,
কার মন হৈরা নিলা, দেখাইয়া চরণ।।

কলভক করিয়া কালা, অলঙ্কার নাহি দিলা,
শোকে তাপে পাহাড় জঙ্গলা ভাঙ্গা হুতাশন।।

লাগাইয়া পিরিতের আগুন, বন্ধু হৈলা নিদারুণ,
কার কাছে কই মনের বেদন আপনে গোপন।।

যমে করে ডাকাডাকি, ভয়ে কাঁপে প্রাণ পাখি,
আবদুল্লার ভাণ্ডারে থাকি, দেওনা দরশন।।

লেখক: আব্দুল্লাহ বাঞ্ছারামপুরী