মরি হায়রে হায়, আমি কাঁদি, তোমারে কাঁদাই
ফাজকুরুনী আজকুরুকুম কোরআনে দলিল পাই ॥

আমি কাঁদি তোমার জন্য, বেশি কাঁদে আমার মন
তারতুন অধিক কাঁদে গাউসুল আযম আমির ধন
চোখের জলে বুক ভেসে যায়, সদাই করি হায়রে হায় ॥

নবীজি মে’রাজে গেল, বোরাকেতে শোয়ার হই
চতুর্থ আসমানে গেল, ছিদ্দিকের সঙ্গে লই
মনের ভয় গেল চলি, ছিদ্দিকের আওয়াজ পাই ॥

মোবারক মুখের বাণী, যেমন মাকড়ের পোন
সেই পোন হইতে সুতা নিয়া, জাল বুনিল দোনাদোন
ধরতে গেলে নরম তরম ছিড়তে গেলে বিষম দায় ॥

শুন ভাই বেলায়ত আলী, ঘোড়ায় চড়ি বেড়াও তুই
প্রেমানলে জজবা হালে, কাঁদি কাঁদি বেড়াই মুই
আমার ছোয়ার বোরাকেতে, প্রেমেরি ইশারা পাই ॥

আমির ধনের চরণ তলে, দাস আলী আহমদ কয়
তুমি ছাড়লে ছাড়তে পার, আমি ছাড়ি দিতাম নয়
আমি তোমার আশায় আশায়, দেশ বিদেশ ঘুরি বেড়াই ॥

লেখক : আলী আহম্মদ শাহ

মরি হায়রে হায়