বল অহে সখিগণ করি কি উপায়।
দর্শন আশা দিয়ে প্রিয়ে বিচ্ছেদে জ্বালায়।।
পুস্পশয্যা বিছায়ে, থাকি পন্থ তাকিয়ে।
এসব আশা দিয়ে ধনি, না এলো এথায়।।
পূর্ণিমা বসন্ত ঋত, তাতে কুকিলের গীত।
গুন গুন রবে অলি সবে কাননে বেড়ায়।।
চাতকিনী প্রিয় রবে দ্বিগুণ জ্বালা বাড়ায়ে তবে।
ভাবিনী মরিনু ভাবে হৈল একি দায়।।
সবে আপ্ত প্রিয়া সঙ্গে খেলা কত রস রঙ্গে।
অভাগীর প্রাণ প্রিয়া লুকিল কোথায়।।
বলয়ে মকবুল হীনে, ছল কৈরে মাওলা ধনে।
সঙ্গে থেকে তোমা নানা ঠমক দেখায়।।