হায় চল গাউসে ধনের বাজারে

হায় চল গাউসে ধনের বাজারে, মওলা ধনের বাজারে, এক পলকে যাবি সেই পাড়ে, সেই বাজারে গেলে তোরা মাল পাবি সস্তা দরে।। মণি মুক্তা হীরক কাঞ্চন, সেই বাজারে থরে থরে রাখছে মহাজন, বিনামূল্যে কিনে সেই ধন রসিক-সুজন পাইকারে।। মাল কিনিতে বড় হুসিয়ার, ষোল জন পাহারা আছে বাজারেতে তার, ঈমান পাল্লায় ওজন হয় তার, নিরিখ যেন না […]

হায় চল গাউসে ধনের বাজারে, মওলা ধনের বাজারে,
এক পলকে যাবি সেই পাড়ে,
সেই বাজারে গেলে তোরা মাল পাবি সস্তা দরে।।

মণি মুক্তা হীরক কাঞ্চন,
সেই বাজারে থরে থরে রাখছে মহাজন,
বিনামূল্যে কিনে সেই ধন রসিক-সুজন পাইকারে।।

মাল কিনিতে বড় হুসিয়ার,
ষোল জন পাহারা আছে বাজারেতে তার,
ঈমান পাল্লায় ওজন হয় তার, নিরিখ যেন না লরে।।

সেই বাজারে আশ্চর্য কারবার,
এক কথায় মাল বেচা-কেনা দুই কথা নাই আর,
দুই মন যদি গেলে পাইকার, বাইন্ধা নেয় চৌকিদারে।।

মহাজন মদন লাল মোহন,
দিবা নিশি পাল্লার কাঁটায় রেখেছে নয়ন,
লা-ইলাহা ডাণ্ডি ধরে, ইল্লাল্লাহ ওজন করে।।

অধীন আমিনে বলে,
সুষ্ঠ প্রেমের প্রেমিক বটে হইতে পারিলে,
ভক্তি বিশ্বাস ঠিক থাকিলে, মহাজন দয়া করে।।

লেখক: আমিনুল হক ধর্মপুরী