যখন তোমার প্রেমে মজিল

যখন তোমার প্রেমে মজিল। কছবিনী বলি লোকে জানিল।। ছাড়াই বান্ধব পুরি, মা বাপ নাইয়র বাড়ি। সঙ্গের সঙ্গিনী ছাড়ি বেশ বাসস্থান। বিনামূল্যে যৌবন তোরে সপিল।। না চাহি স্বর্ণ রজত না ইজ্জত হুরমত। দুঃখিনীর মুণ্ডে ফনি না দিল।। যদি ছালামেরে ছাড়, বল কোথা যাব আর। ভাবি দেখ স্ত্রী বধি কে হইল।। লেখক: আবদুস সালাম ভূজপুরী

যখন তোমার প্রেমে মজিল।
কছবিনী বলি লোকে জানিল।।

ছাড়াই বান্ধব পুরি, মা বাপ নাইয়র বাড়ি।
সঙ্গের সঙ্গিনী ছাড়ি বেশ বাসস্থান।
বিনামূল্যে যৌবন তোরে সপিল।।

না চাহি স্বর্ণ রজত না ইজ্জত হুরমত।
দুঃখিনীর মুণ্ডে ফনি না দিল।।

যদি ছালামেরে ছাড়, বল কোথা যাব আর।
ভাবি দেখ স্ত্রী বধি কে হইল।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী