মুর্শিদের নাম কর সার

মুর্শিদের নাম কর সার, দেখবি রূপের সারথী, ইমান যার সাবুদ আছে দুই কূলে তার উন্নতি।। ইমানদার হয় কেমনে, লিখিল কিতাব কোরানে, মুর্শিদের চরণ বিনে, কে পাইল মুক্তি।। খাইয়া গরুর রান, ভবে হৈলি মুসলমান, ঠিক কৈরাছ কোথায় ইমান, কোথায় কর ভক্তি।। ঠিক হৈছে যার মুখের জবান, রোশনী হবে আপন ইমান, মুশকিলে করিবে আছান, সদায় কর আরতী।। […]

মুর্শিদের নাম কর সার, দেখবি রূপের সারথী,
ইমান যার সাবুদ আছে দুই কূলে তার উন্নতি।।

ইমানদার হয় কেমনে, লিখিল কিতাব কোরানে,
মুর্শিদের চরণ বিনে, কে পাইল মুক্তি।।

খাইয়া গরুর রান, ভবে হৈলি মুসলমান,
ঠিক কৈরাছ কোথায় ইমান, কোথায় কর ভক্তি।।

ঠিক হৈছে যার মুখের জবান, রোশনী হবে আপন ইমান,
মুশকিলে করিবে আছান, সদায় কর আরতী।।

যখন বন্দার হিসাব হবে, মুসলমানী জানা যাবে,
ইমান যার দূরে রবে, হয় জানি তার কি গতি।।

রোজা হয় ইমানের ঘর, খুঁটি পালা নামাজ ধর,
হাদিস ঘরের বেড়া কর, না হবে ধন ডাকাতি।।

পীর চরণে পৈরা কাঁন্দ, পরবি না আর কোন ফান্দ,
আবদুল্লায় রৈল অন্ধ খুইলা দেও নয়ন জ্যোতি।।

লেখক: আব্দুল্লাহ বাঞ্ছারামপুরী