মানবের কি সাধ্য লবে

মানবের কি সাধ্য লবে সে গুণ কখন। যার গুণে ব্যাপিত এ তিন ভুবন।। যিনি নিজ গুণ জ্যোতে মিশেছে সকল জাতে। আমি কি বলিব তাতে সে গুণ বর্ণন।। যাহার গুণের গান গাহিতেছে সর্বস্থান। কেহ রহিম ও রহমান, কেহ নিরাঞ্জন।। কেহ রাম, কেহ হরি, কেহ গোসাঁই নাম ধরি। ঈশ্বর ভজনা করে আসে কত জন।। কেহ প্রভু করতা […]

মানবের কি সাধ্য লবে সে গুণ কখন।
যার গুণে ব্যাপিত এ তিন ভুবন।।

যিনি নিজ গুণ জ্যোতে মিশেছে সকল জাতে।
আমি কি বলিব তাতে সে গুণ বর্ণন।।

যাহার গুণের গান গাহিতেছে সর্বস্থান।
কেহ রহিম ও রহমান, কেহ নিরাঞ্জন।।

কেহ রাম, কেহ হরি, কেহ গোসাঁই নাম ধরি।
ঈশ্বর ভজনা করে আসে কত জন।।

কেহ প্রভু করতা কেহ স্বামী কেহ কর্তা।
কেহ সদা হু হু বৈলে সে গুণ গাহন।।

কেহ নবী আশ্রয় কৈরে, কলেমা দরূদ পড়ে।
কেহ সদা রহে হেরে মাওলার চরণ।।

এ হীন ছালাম দাসে সদা গুণেরি আশে।
ভ্রমিতেছি নানা দেশে গহিন কানন।।

ওহে ছোলতান ধন, প্রেম সুরা কর দান।
নতু যাবে এ জীবন ওহে গাউস ধন।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী