মওলা কোথায় হল নিরুদ্দেশ

(প্রাণ বন্ধুরে) মওলা কোথায় হল নিরুদ্দেশ, প্রেম শিখাইয়া মন হরিয়া বাড়াইল বিচ্ছেদের ক্লেশ।। কত ধনী কত মানী তোমার প্রেমের ভিখারী, না চাইল দলান কোঠা না চাইল ঘর বাড়ি, ভাণ্ডারী ভাণ্ডারী করি ধরিল বৈরাগীর বেশ।। আর কত জন মজনু হালে বনচারী হইয়া যায়, তোমারে পাইবার আশে বইসে রইল গাছ তলায়, চক্ষের জলে বুক ভাসায় জীবন যৌবন […]

(প্রাণ বন্ধুরে) মওলা কোথায় হল নিরুদ্দেশ,
প্রেম শিখাইয়া মন হরিয়া বাড়াইল বিচ্ছেদের ক্লেশ।।

কত ধনী কত মানী তোমার প্রেমের ভিখারী,
না চাইল দলান কোঠা না চাইল ঘর বাড়ি,
ভাণ্ডারী ভাণ্ডারী করি ধরিল বৈরাগীর বেশ।।

আর কত জন মজনু হালে বনচারী হইয়া যায়,
তোমারে পাইবার আশে বইসে রইল গাছ তলায়,
চক্ষের জলে বুক ভাসায় জীবন যৌবন করে শেষ।।

তুমি তো জগতের বাদশা তখতে আছ বসিয়া,
তোমার পুত্র মরিতেছে দিন মুজুরী খাটিয়া,
পিতা বাদশা পুত্র কাঙ্গাল এই বুঝি প্রেমের আদেশ।।

যাহা ইচ্ছা তাহাই কর সবই তোমার এক্তেয়ার,
তুমি বিনে দোজাহানে অন্য কিছু চাইনা আর,
মরণ কালে দিও দিদার আমিনের আরতি শেষ।।

লেখক: আমিনুল হক ধর্মপুরী