বাবা চরণ ধূলা দানে পূর্ণ কর বাসনা

বাবা চরণ ধূলা দানে পূর্ণ কর বাসনা, নতুবা মিটায়ে দাও যত সব কামনা।। ভিক্ষা চাই তোমার দ্বারে, দু’হাত জোড় করে। রহমান নাম তোমার দয়া কি গো হবে না।। শুনে আমার ঘেন-ঘেনানি বিরক্ত কি হওনা শুনি। তুমি যে এতই নিঠুর- আগেতো তা জানি না।। এবে ধনের মায়া ছাড়, দাসগণে দয়া কর। দাস সফি তোমার দানের-করুক আবার […]

বাবা চরণ ধূলা দানে পূর্ণ কর বাসনা,
নতুবা মিটায়ে দাও যত সব কামনা।।

ভিক্ষা চাই তোমার দ্বারে,
দু’হাত জোড় করে।
রহমান নাম তোমার দয়া কি গো হবে না।।

শুনে আমার ঘেন-ঘেনানি
বিরক্ত কি হওনা শুনি।
তুমি যে এতই নিঠুর- আগেতো তা জানি না।।

এবে ধনের মায়া ছাড়,
দাসগণে দয়া কর।
দাস সফি তোমার দানের-করুক আবার ঘোষণা।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী