নূরের সাজুয়াল আর্শ আসিলা

নূরের সাজুয়াল আর্শ আসিলা ছাড়ি, কোথায় তোমার রঙ্গ মহল মাওলা ভাণ্ডারী।। মানবের ছলে নিলা, করিতেছ কত খেলা, কে বুঝিবে কে চিনিবে, কেমনে ধরি।। হুর পরী বেশুমার, আছে তোমার খাদেমদার; কত রঙ্গে বসাইছ, আরাধন করি।। এবে বুঝি সেই স্থান, যাইবা বুঝি বাবাজান। অবুঝ ছেলে এতিম বানাই, যাইবারে ছাড়ি।। আহা প্রিয়া প্রাণের ধন, হীন মালেকের নিবেদন। অঙ্গেতে […]

নূরের সাজুয়াল আর্শ আসিলা ছাড়ি,
কোথায় তোমার রঙ্গ মহল মাওলা ভাণ্ডারী।।

মানবের ছলে নিলা,
করিতেছ কত খেলা,
কে বুঝিবে কে চিনিবে, কেমনে ধরি।।

হুর পরী বেশুমার,
আছে তোমার খাদেমদার;
কত রঙ্গে বসাইছ, আরাধন করি।।

এবে বুঝি সেই স্থান,
যাইবা বুঝি বাবাজান।
অবুঝ ছেলে এতিম বানাই, যাইবারে ছাড়ি।।

আহা প্রিয়া প্রাণের ধন,
হীন মালেকের নিবেদন।
অঙ্গেতে থাকিও আমার, মেহের করি।।

এই আরজ মোর কবুল কর,
গাউছে বাবা মাইজভাণ্ডার;
তুমি বিনে নাহি দেখি, কাহারে ধরি।।

লেখক: আবদুল মালেক শাহ কাঞ্চনপুরী