ঠেকলাম আইসা ভবের কুলে

ঠেকলাম আইসা ভবের কুলে, মদনার খালে নৌকা বাইয়া বিনাশ হৈলাম তুলে মূলে।। গুরুর নামে যেই জন চলে, বিপদ নাই তার কোন কালে, সময় থাকতে সঙ্গি চিন নৈলে ঠেকবি অন্তিম কালে।। প্রেম বাতাসে বাইও নৌকা বিশ্বাসের পালে, নৈদাপুর ছাড়িয়া গেলে নাও ডুবে ডাকাত্যার বিলে।। মাল্লা ছয়জন কেউনা সুজন চলে মাঝি হুকুম দিলে, সুজন হৈলে নাইরে মাঝি, […]

ঠেকলাম আইসা ভবের কুলে,
মদনার খালে নৌকা বাইয়া বিনাশ হৈলাম তুলে মূলে।।

গুরুর নামে যেই জন চলে, বিপদ নাই তার কোন কালে,
সময় থাকতে সঙ্গি চিন নৈলে ঠেকবি অন্তিম কালে।।

প্রেম বাতাসে বাইও নৌকা বিশ্বাসের পালে,
নৈদাপুর ছাড়িয়া গেলে নাও ডুবে ডাকাত্যার বিলে।।

মাল্লা ছয়জন কেউনা সুজন চলে মাঝি হুকুম দিলে,
সুজন হৈলে নাইরে মাঝি, পারি দিয়া যায় কৌশলে।।

যেই জনে মন মজাইল ভাণ্ডারীর চরণ ধূলে,
কদম কাবায় ভক্তি দিয়া মুক্ত হয়রে মিনিট পলে।।

তরিক বন্দি যত ভক্ত দোয়া করবেন ভাই সকলে,
সিঁড়ি ধইরা গাড়ি চইড়া কান্দে আবদুল পাগলে।।

প্রেম তরঙ্গে ডুবি যখন ভাণ্ডারীর প্রেম সলিলে,
প্রেমানন্দে নৃত্য করি আহাব্বরে গজল কৈলে।।

আল্লার অলি এক পলকে পারি দিয়া যায় চইলে,
ভক্তি বিশ্বাস ঠিক হইলে কি ভয় আছে মরণ কালে।।

লেখক: আব্দুল্লাহ বাঞ্ছারামপুরী