কেন ঘুরায়ে মার কি অসম্ভব

কেন ঘুরায়ে মার কি অসম্ভব তোমার কাছে, বাবা তোমার এক নজরে ওলি কুতুব হয়ে গেছে।। যে চেয়েছে তোমার দান নিয়ে গেছ তাহার প্রাণ। নূতন করে প্রাণ পেয়ে সে, তোমার মাঝে মিশে আছে।। যে পেয়েছে তোমার পরশ, প্রাণ তার হয়েছে সরস। তোমার প্রেমে বিভোর হয়ে, আনন্দেতে নাচিতেছে।। অধম সফি এতই পঁচা, তাঁর পরশে হয়না সাঁচা। পরশ […]

কেন ঘুরায়ে মার কি অসম্ভব তোমার কাছে,
বাবা তোমার এক নজরে ওলি কুতুব হয়ে গেছে।।

যে চেয়েছে তোমার দান নিয়ে গেছ তাহার প্রাণ।
নূতন করে প্রাণ পেয়ে সে, তোমার মাঝে মিশে আছে।।
যে পেয়েছে তোমার পরশ, প্রাণ তার হয়েছে সরস।
তোমার প্রেমে বিভোর হয়ে, আনন্দেতে নাচিতেছে।।

অধম সফি এতই পঁচা, তাঁর পরশে হয়না সাঁচা।
পরশ দয়া সবই পেয়ে যেই পঁচা সেই রয়েই গেছে।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী